গোয়াইনঘাটে মৎস্যজীবী দলের কমিটি গঠন
প্রেসবিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মোহাম্মদ বদর উদ্দিন আহ্বায়ক ও মকবুল হোসেন (লেচু) সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গত রবিবার (২১ ডিসেম্বর) জেলা শাখার পক্ষ থেকে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন- এম এ রহিম, মোঃ আব্দুল করিম, মোঃ রহিম উদ্দিন, নবাব আলী, কাছিম আলী, বাদশা মিয়া ও মখতার আলী। সদস্যরা হলেন- বিল্লাল হোসেন, নুরুল আমিন, আফাজ উদ্দিন, ছয়ফুল আলম, আঃ মুতলিব, মখলিছ আলী, সুলেমান আহমদ পাখি, মস্তফা মিয়া, লিল মিয়া, মুফাজ্জিল আলী, উছমান আলী, ইনতাজ আহমদ, কামরুল ইসলাম, আব্বাছ উদ্দিন, মনসুর মিয়া, আল-আমিন, আব্দুল লতিফ, ইব্রাহিম, রুবেল আহমদ, আবুল মিয়া, সেবুল মিয়া ও ইসলাম উদ্দিন। সিলেট জেলা মৎস্যজীবীদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক মেম্বার এবং মোঃ ইসলাম উদ্দিন এর যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন প্রদান করা হয়।
আগামী ৩০ দিনের মধ্যে ইউনিয়ন কমিটিগুলো গঠনের জন্য জেলা কমিটি উপজেলা কমিটিকে নির্দেশ প্রদান করেছেন।