• সিলেট, রাত ২:৪০, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশের হাত থেকে আ’লীগ সভাপতিকে ছি*ন*তা*ই, গ্রে প্তা র ছয়দুল

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫
পুলিশের হাত থেকে আ’লীগ সভাপতিকে ছি*ন*তা*ই, গ্রে প্তা র ছয়দুল

Manual5 Ad Code

পুলিশের হাত থেকে আ’লীগ সভাপতিকে ছি*ন*তা*ই, গ্রে প্তা র ছয়দুল

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত পুলিশ অ্যাসল্ট মালার অন্যতম প্রধান আসামী ছয়দুলকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর থানার পুদিনাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

 

ছয়দুল মিয়া মৌলভীবাজার সদরের কাটারাইয়ের সাজন মিয়ার ছেলে।

 

Manual2 Ad Code

র‌্যাব জানায়, মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আহমদ আলীকে গত ৯ মার্চ গ্রেপ্তার করে পুলিশ। কাটারাই লিয়াকত মিয়ার দোকানের সামনে তাকে পুলিশের গাড়ীতে তোলার সময় তিনি চিৎকার দিলে ছয়দুল মিয়াসহ আরও কয়েকজন এসে পুলিশের উপর হামলা করে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

 

এ ব্যাপারে মৌলভীবাজার সদর থানায় একটি পুলিশ অ্যাসল্ট মামলা (নং ১৬/১০/০৩/২৫) দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত ছয়দুল মিয়া ওই মামলার ৬নং আসামী।

 

 

তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com