• সিলেট, সন্ধ্যা ৭:৩৭, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশের সঙ্গে আসামির ধস্তাধস্তি, অবশেষে পাকড়াও

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫
পুলিশের সঙ্গে আসামির ধস্তাধস্তি, অবশেষে পাকড়াও

Manual1 Ad Code

পুলিশের সঙ্গে আসামির ধস্তাধস্তি, অবশেষে পাকড়াও

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জে দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেছেন আফজাল হোসেন নামের এক আসামি। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual1 Ad Code

 

বুধবার (২৪ ডিসেম্বর) পৌর শহরের হাসননগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আফজাল হোসেন সন্ত্রাস বিরোধী মামলার আসামি

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আফজাল হোসেনকে খুঁজছিল পুলিশ। বুধবার বিকেলে শহরের হাসননগর এলাকার একটি জিমে ওই আসামি রয়েছেন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে সেখানকার দোতলা ভবনের জানালা দিয়ে দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেন আফজাল। পরে পুলিশ তাকে ধরে ফেলে। এসময় আসামির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

Manual6 Ad Code

 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, অনেক চেষ্টার পর আসামিকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com