• সিলেট, রাত ৪:১৪, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রিশাদ ঝলকের পর রোমাঞ্চ ছড়িয়ে হোবার্টের জয়

admin
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৫
রিশাদ ঝলকের পর রোমাঞ্চ ছড়িয়ে হোবার্টের জয়

Manual1 Ad Code

রিশাদ ঝলকের পর রোমাঞ্চ ছড়িয়ে হোবার্টের জয়

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্সের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে হোবার্ট হারিকেন্স। পার্থ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় হোবার্ট। ব্যাট করতে নেমে পার্থ স্কর্চার্স ভালো শুরু পেলেও মাঝের ওভারগুলোতে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের ঘূর্ণিতে ছন্দ হারায় তারা।

পার্থের ইনিংসে রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে কার্যকর বোলার। নিজের প্রথম ওভারে কিছুটা রান দিলেও পরের ওভারগুলোতে ছিলেন নিয়ন্ত্রিত। কুপার কনোলি, অ্যারন হার্ডি ও লরা ইভানসকে ফিরিয়ে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে পার্থ স্কর্চার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান তুলতে সক্ষম হয়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় হোবার্ট হারিকেন্স। দুই ওপেনার টিম ওয়ার্ড ও মিচেল ওয়েন দ্রুতই ফিরে যান। এরপর ইনিংস গুছিয়ে নেন নিখিল চৌধুরী ও টিম ডেভিড। নিখিল ৩০ বলে ৩৪ রান করে দায়িত্বশীল ইনিংস খেলেন। অন্যদিকে টিম ডেভিড খেলেন ঝড়ো ইনিংস—২৮ বলে ৪২ রান করে ম্যাচের গতি পুরোপুরি হোবার্টের দিকে ঘুরিয়ে দেন।

শেষ দিকে কিছুটা চাপে পড়ে হোবার্ট। তবে ক্রিস জর্ডান ও ম্যাকালিস্টার রাইটের ক্যামিওতে ম্যাচ আবার নিয়ন্ত্রণে আসে। শেষ ওভারে প্রয়োজন ছিল ৪ রান। জর্ডান আউট হলেও অধিনায়ক নাথান এলিস প্রথম বলেই চার মেরে ৩ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন।

বল হাতে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার অবদানের কারণে বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন ছিলেন হোবার্টের জয়ের অন্যতম নায়ক। বিগ ব্যাশে এটি ছিল তার আরেকটি নজরকাড়া পারফরম্যান্স।

Manual5 Ad Code

বিডি-প্রতিদিন

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com