• সিলেট, সন্ধ্যা ৬:৩৯, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন বাণিজ্যমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন বাণিজ্যমন্ত্রী

Manual7 Ad Code

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন বাণিজ্যমন্ত্রী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

Manual6 Ad Code

 

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে ইনস্টিটিউট করার পরিকল্পনা রয়েছে সরকারের। ভবিষ্যতে এটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যও রয়েছে। এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, কলেজের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে। এর মধ্যে রয়েছে খেলার মাঠ, মসজিদ ও পরিবহন সমস্যা। এসব বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কলেজটিকে শাবিপ্রবির অধীনে ইনস্টিটিউট করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

Manual4 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com