• সিলেট, সন্ধ্যা ৬:৪৫, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে স্বামীকে হ ত্যা করে স্ত্রীর নাটক, অবশেষে কা রা গা রে

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
সিলেটে স্বামীকে হ ত্যা করে স্ত্রীর নাটক, অবশেষে কা রা গা রে

Manual7 Ad Code

সিলেটে স্বামীকে হ ত্যা করে স্ত্রীর নাটক, অবশেষে কা রা গা রে

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোলাপগঞ্জে স্বামী রুহুল আমিন হত্যার দায়েরকৃত মামলায় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা আদালতের বিচারক মুহাম্মদ জালাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

দণ্ডপ্রাপ্ত আসামি নাদিয়া বেগম উরফে লতি (৪৫)। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার বশিয়া খউরী (তোতা লন্ডনীর বাড়ী) গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে। তিনি গোলাপগঞ্জ থানার হিলালপুর গ্রামের মুজিবুর রহমানের ভাড়াটিয়া বাসার বাসিন্দা ছিলেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

 

মামলার বিবরণে জানা যায়, সন্তান না হওয়ায় রুহুল আমিন দ্বিতীয় বিয়ে করলে তাদের সংসারে কলহ দেখা দেয়। পরে ২০২৪ সালের ১৯ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে কৌশলে স্বামীকে চেতনানাশক খাইয়ে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ খাটের নিচে লুকিয়ে রেখে পরদিন নিখোঁজের প্রচার চালান নাদিয়া।

Manual3 Ad Code

 

নাদিয়ার এই ঘটনায় স্থানীয়দের সন্দেহ হলে তারা থানাপুলিশকে অবগত করেন।

Manual2 Ad Code

 

পরে থানাপুলিশ নাদিয়াকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় অভিযুক্ত নাদিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে নিহতের বাবা মো. শাহিদুর রহমান বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আদালতে দীর্ঘ শুনানী ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com