• সিলেট, রাত ৪:৩০, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন কাল : বিএনপিতে প্রার্থী বদল

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন কাল : বিএনপিতে প্রার্থী বদল

Manual7 Ad Code

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন কাল : বিএনপিতে প্রার্থী বদল

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর)। সারা দেশে প্রার্থীরা ‍উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। কেউ কেউ মনোনয়নপত্র দাখিলও করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে ১২ ফেব্রুয়ারি। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ চলবে।

Manual2 Ad Code

এর আগে, ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে ১৮ ডিসেম্বর তফসিল-সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুই দিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর সোমবার। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি রবিবার পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি সোমবার) থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি বুধবার। ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

Manual4 Ad Code

এদিকে, নির্বাচনে ২৭২টি আসনে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল বিএনপি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী পরিবর্তন ও রদবদল করা হয়েছে। শনিবার পর্যন্ত তিনশ আসনের মধ্যে প্রায় সবকটিতেই প্রার্থী চূড়ান্ত করা হয়। এখন পর্যন্ত মিত্রদের সঙ্গে সমঝোতা হয়েছে ১৩টি আসনে। এরমধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশের সঙ্গে চারটি আসনে সমঝোতা হয় বিএনপির। এগুলো হচ্ছে-নীলফামারী-১ আসনে মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব। ঘোষিত এসব আসনে বিএনপি তাদের কোনো প্রার্থী ঘোষণা না করার সিদ্ধান্ত জানিয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com