• সিলেট, সকাল ৭:০৬, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণের টিকেটের চেয়ে বড়ো কিছু নেই: চাকসু মামুন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫
জনগণের টিকেটের চেয়ে বড়ো কিছু নেই: চাকসু মামুন

Manual7 Ad Code

কানাইঘাটে চাকসু মামুনের শোডাউন
জনগণের টিকেটের চেয়ে বড়ো কিছু নেই: চাকসু মামুন

Manual4 Ad Code

জনগণের টিকেটের চেয়ে বড়ো কিছু নেই’ বলে দাবি করেছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে। পিছিয়ে থাকা জকিগঞ্জ-কানাইঘাটের প্রত্যাশীত উন্নয়নের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা সিদ্ধান্ত নিয়েছি। জনগণ যদি আমাকে সমর্থন দেয় এবং সহযোগিতা করে তাহলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো টিকেট হতে পারে না। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।
রবিবার বিকেলে কানাইঘাট বাজারে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। কিন্তু নেতাকর্মীর উপস্থিতিতে দোয়া মাহফিলটি সমাবেশে রুপ নেয়।
এর আগে বেলা আড়াই টা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্কামীরা কানাইঘাট পৌর শহরের বাইপাস পয়েন্ট এসে জড়ো হয়।পরে শোডাউন করে কানাইঘাট মধ্য বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
তিনি আরও বলেন, জকিগঞ্জ – কানাইঘাটে দীর্ঘদিন ধরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। যার কারণে রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার বেহাল দশা রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। উন্নয়ন প্রশ্নে আমরা সবাই ঐক্য, সবার আগে এলাকার উন্নয়ন।
শনিবার বাদ মাগরিব কানাইঘাট উপজেলার সড়কের বাজারে বিএনপির সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
চাকসু মামুন আরও বলেন ,এ অঞ্চলের মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। স্থানীয় নেতাকর্মীরাও প্রস্তুত রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে তৃণমূলের নেতা-কর্মীরা।
সিলেট-৫ আসন হলো বিএনপির দুর্গ। এ দুর্গ রক্ষা করতে আগামী সংসদ নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছি। এ অঞ্চলে বিএনপিকে দূর্বল করার জন্য নানামুখি ষড়যন্ত্র চলছে। এ্সব ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com