গোলাপগঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন এমরান চৌধুরী ও ফখরুল ইসলাম
গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেট-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমরার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন তারা।
এসময় তার সাথে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিলের পর এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর কাচে দোয়া প্রার্থনা করেন।
এদিকে, সিলেট-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার গোলাপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এই মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মনোনয়নপত্র দাখিলের সময় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার জমিয়তে উলামায়ে ইসলামের অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আমি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজাবাসীর সেবায় নিয়োজিত রয়েছি। তাই আমার প্রতি মানুষের ভালবাসা থেকে আমি প্রার্থী হচ্ছি।