• সিলেট, সকাল ৬:৪৪, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি’ সম্পন্ন

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫
সিলেটে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি’ সম্পন্ন

Manual2 Ad Code

সিলেটে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি’ সম্পন্ন

Manual6 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উদ্যোগে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সিলেট মহানগরের তিনটি কেন্দ্র শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, মিরাবাজার, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা ও আল-আমিন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় নগরীর প্রায় ৩৫০ টি স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরামের প্রসংশা করেন।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরো আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় আরো মনোযোগী হবে।

Manual7 Ad Code

মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন ডা.আব্দুল লতিফ, ডা.মাশুক আহমদ,জনাব গোলাম রব্বানী, প্রিন্সিপাল ,শাহাজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, জনাব লুৎফর রহমান হুমাইদী, প্রিন্সিপাল, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা,পাঠানটুলা,আনোয়ারুল ওয়াদুদ টিপু, সহকারী অধ্যাপক, ক্রিস্চিয়ান ইউনিভার্সিটি, ফিলিপাইন্স।

Manual2 Ad Code

এছাড়াও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের চেয়ারম্যান শাহীন আহমদ ও ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম সাজু।

মেধাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগর এর পরিচালক ডা.নাবিল মাহমুদ নিলয়, সহকারী পরিচালক আহসান হাবীব ও মুফাসসির আহমদ চৌধুরী, স্কুল প্রতিনিধি রেজাউল ইসলাম,ফাহাদ হোসাইন,মো.তৌহিদুল ইসলাম আবুল হাসান রিয়াদ সহ প্রমুখ।

উল্লেখ্য, উক্ত মেধা বৃত্তির ফলাফল আগামী ২০ ডিসেম্বর প্রকাশিত হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com