সিলেট-৩ আসনে মালিকের পাশে সালাম-কাইয়ুম
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোয়নয়পত্র দাখিল করেছেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিক।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় তার সাথে ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও এ আসনে অন্যতম মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এমএ সালাম ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
এর আগে এমএ মালিককে দলীয় প্রার্থী ঘোষণার পর দুই মনোনয়ন প্রত্যাশী কাইয়ুম চৌধুরী ও সালাম নিজে বা তাদের কোনো কর্মী সমর্থক প্রকাশ্যে বিরোধীতা না করলেও প্রকাশ্যে মালিকের পক্ষে কোনো প্রচারণায় অংশ গ্রহণ করেন নি।
তবে সোমাবার দলীয় প্রার্থী মালিকের পক্ষে সালাম-কাইয়ুমকে দেখে উভয়ের কর্মী সমর্থকের বরফ গলতে যাচ্ছে বলেও মনে করছেন রাজনীতি সচেতন মহল।