• সিলেট, সকাল ১১:২০, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট জেলা ও মহানগর বিএনপির সাত দিনব্যাপী শোক কর্মসূচি

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
সিলেট জেলা ও মহানগর বিএনপির সাত দিনব্যাপী শোক কর্মসূচি

Manual1 Ad Code

সিলেট জেলা ও মহানগর বিএনপির সাত দিনব্যাপী শোক কর্মসূচি

প্রেসবিজ্ঞপ্তি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও গণতন্ত্রের অবিচল প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সিলেট মহানগর ও জেলা বিএনপি সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে।

 

Manual7 Ad Code

শোক কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকাল ৩টা থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয় ‘তোপখানা, কাজির বাজার’-এ আনুষ্ঠানিকভাবে শোকবইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হবে। আজ থেকে আগামী সাত দিন প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত শোকবইয়ে স্বাক্ষর কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

এছাড়া শোকের প্রতীক হিসেবে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবেন সিলেট জেলা ও মহানগর বিএনপি, তার আওতাধীন সকল ইউনিটসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

Manual1 Ad Code

সকল শোক কর্মসূচি যথাযথ ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও মর্যাদার সঙ্গে পালনের জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

Manual1 Ad Code

এদিকে, আগামীকাল ৩১ ডিসেম্বর জোহরের নামাজের পর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে জিয়া উদ্যানে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। এ উপলক্ষে সকলের উপস্থিতি ও মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com