• সিলেট, রাত ১২:২২, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উ চ্ছে দ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৬
হবিগঞ্জে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উ চ্ছে দ

Manual6 Ad Code

হবিগঞ্জে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উ চ্ছে দ

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

হবিগঞ্জ শহরে প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এসময় গুড়িয়ে দেয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা।

অভিযানে নেতৃত্বদেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথিন্দ্র চাকমা ও হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন সদর থানার একদল পুলিশ।

Manual2 Ad Code

জানা যায়, হবিগঞ্জ শহরের প্রধান সড়কের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল একদল লোক। এরমধ্যে রয়েছে ফলের দোকান, টং দোকান, চায়ের দোকানসহ ভ্রাম্যমান ভ্যানের দোকান।

Manual2 Ad Code

পৌর কর্তৃপক্ষ জানায়, জনগণের চলাচলের সুবিধার্থে এবং জনদূর্ভোগ লাগবে এই অভিযান পরিচালিত হয়েছে। শহরের শায়েস্তানগর থেকে শুরু করে থানার মোড় ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রধান গেট পর্যন্ত এই অভিযান চালানো হয়। এসময় অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেয়ার পাশাপাশি পৌরসভার ট্রাকে করে তুলে নেয়া হয় ভ্রাম্যমান দোকানগুলো।

হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী বলেন, পৌরসভার পক্ষ থেকে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ৩ জন ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual7 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com