• সিলেট, রাত ২:৩৪, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মহাপ্রয়ান শোকাবহ সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গন

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫
খালেদা জিয়ার মহাপ্রয়ান শোকাবহ সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গন

Manual6 Ad Code

খালেদা জিয়ার মহাপ্রয়ান শোকাবহ সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গন

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের ন্যায় শোকাবহ অবস্থা বিরাজ করছে সুনামগঞ্জ রাজনৈতিক অঙ্গনে জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Manual8 Ad Code

ইতোমধ্যে দলের পক্ষ থেকে নেয়া হয়েছে সপ্তাহব্যাপী কর্মসূচি। সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডস্থ বিএনপির কার্যালয়ে কালো পতাকা উড্ডয়ন করা হয়। দলীয় কার্যালয়ের প্রয়াতনেত্রীর শোকগাঁথা লিখতে শোকবই উদ্বোধন করেন দলের জেলা কমিটির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ। এসময় নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করেন।

Manual2 Ad Code

সাংবাদিকদের দেয়া এক শোকবার্তায় কলিম উদ্দিন আহমদ বলেন, দেশের এই ক্রান্তিকালে আমরা আপোষহীন নেত্রী গণতন্ত্রের মাকে হারিয়েছি। এই শোক সইবার মতো নয়। জাতির এ ক্ষতি কখনো পূরণ হওয়ার মতো নয়। বেগম খালেদা জিয়া এই দেশের জন্য জীবন উপসর্গ করেছিলেন। তিনি জুলুম নির্যাতনের সাথে আপোষ করেননি। এমন একজন নেত্রীকে হারিয়ে সারাবাংলাদেশে শোকাবহ অবস্থা বিরাজ করছে। বাংলাদেশের মানুষ নেত্রীর জন্য কাঁদছে।

Manual4 Ad Code

পরে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এসময় তাঁর সাথে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সদস্য শেরেনূর আলীসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জানা যায় যোগ দিতে সুনামগঞ্জ থেকে বিএনপি,যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ে কয়েক হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। রাতে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় নেতাকর্মীর উপচে পড়া ভীর। দলের নেত্রীর জানাজায় যোগ দিতে স্ব ব্যবস্থাপনায় যাচ্ছেন অনেকেই।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজু বলেন, নেত্রীর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর জানাযায় যোগ দিতে অগণিত নেতাকর্মী ঢাকা যাচ্ছেন। দলের সিনিয়র নেতারা দিনেই চলেগেছে। বাকি নেতাকর্মী রাতেই যাবেন। সবার কাছে নেত্রীর জন্য দোয়া চাই।

এদিকে খালেদা দিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলেন নেতা।

শোক জানিয়ে জেলা জামায়াতের আমীর তোফায়েল আহমদ খান বলেন, আপোষহীন খালেদা জিয়া দেশের স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা, আধিপত্যবাদের বিরুদ্ধ ও ইসলামের পক্ষে জোড়ালো ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।

এবি পার্টির সভাপতি জসীম উদ্দিন বলেন, বেগম জিয়া একজন মজলুম নেত্রী। ফ্যাসিস্ট সরকার তাঁকে নির্যাতন করেছে। তিনি দমে যাননি,আপোষ করেননি। এমন একজন আপোষহীন মহিয়শী নারীর মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার মতো না।

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও খাদ্য বিষয়ক সম্পাদক সালেহীন চৌধুরী শুভ বলেন, রাজনীতিতে অন্যন্য নাম খালেদা জিয়া।রাজনৈতিকভাবে মতের ভিন্নতা ছিলো কিন্তু তিনি গণতন্ত্রের জন্য যে অবদান রেখে গেছেন তার জন্য তিনি এ জাতির কাছে অবিস্মরণীয় হয়ে থাকবেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com