২০০৭
দুর্নীতির অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন খালেদা জিয়া। গ্রেপ্তার করা হয় তাঁর দুই সন্তানকেও। তাঁদের বিরুদ্ধে অভিযোগকে ভিত্তিহীন বলেছিল বিএনপি।
২০০৮
১১ সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে মুক্তি পান খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার তাঁকে বিদেশে পাঠাতে চাইলেও তিনি অস্বীকৃতি জানান। ওই বছরের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় ঐক্যজোট অংশ নেয়। আসন পায় ৩২টি।
২০১০
১৩ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে ঢাকার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করে। ওই বাড়িতে তিনি ২৮ বছর ধরে বসবাস করছিলেন।
২০১৪
৫ জানুয়ারির একতরফা ও কলঙ্কিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
২০১৫
২৪ জানুয়ারি ছোট ছেলে আরাফাত রহমানকে হারান খালেদা জিয়া। মালয়েশিয়ায় থাকা অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।