• সিলেট, সকাল ৯:২৯, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা ও পরিবারের সদস্যরা

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা ও পরিবারের সদস্যরা

Manual7 Ad Code

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা ও পরিবারের সদস্যরা

Manual5 Ad Code

 

অনলাইন ডেস্ক

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তার দাদা ও দাদির কবর জিয়ারত করেছেন। শুক্রবার সকাল ১০টার পর তিনি রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Manual7 Ad Code

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানোর পরে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন স্বজনরা। সবাই ছিলেন অশ্রুসিক্ত। এ সময় জাইমা রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম ও ছোট পুত্রবধূ শর্মিলা রহমানসহ আরও অনেকে।

এর আগে, গত ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। এদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

বিডি-প্রতিদিন/

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com