খালেদা জিয়া উত্তেজিত কণ্ঠে পুলিশ কমিশনারকে প্রশ্ন করেন, ‘কার অনুমতি নিয়ে আপনারা আমার বেডরুমে প্রবেশ করেছেন?’ পুলিশ কমিশনার বললেন, ‘আপনাকে আমাদের সঙ্গে কন্ট্রোল রুমে যেতে হবে।’ খালেদা জিয়া বললেন, ‘আমি ব্রেকফাস্ট করব, তারপর যাব। আপনারা বাইরে যান। আমি রুম থেকে পালাব না।’ পুলিশ কমিশনার বললেন, ‘আপনার নিরাপত্তার জন্য আমরা আপনাকে হেফাজতের নিয়ে যাব।’ খালেদা জিয়া বললেন, ‘আমি বাসায় যাব না। বাসায় আমার অসুস্থ মা, বোন ও ছেলেরা আছে। বাসায় নিয়ে গেলে আমার ছেলেদের পড়াশোনার অসুবিধা হবে। গতবার আপনারা আমাকে জেলে নেবার কথা বলে বাসায় নিয়ে গেছেন।’ পুলিশ কমিশনার বললেন, ‘আমরা আপনাকে কথা দিচ্ছি, অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে।’ তখন খালেদা জিয়া আঙুল উঁচিয়ে বললেন, ‘আপনারা বরাবরই মিথ্যা কথা বলেন।’ পুলিশ কমিশনার বললেন, ‘আমি দুঃখিত, আপনাকে আসতে হবে।’