• সিলেট, রাত ২:৩৪, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার সমাধিতে সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধা

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬
খালেদা জিয়ার সমাধিতে সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধা

Manual3 Ad Code

খালেদা জিয়ার সমাধিতে সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধা

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বলতম নক্ষত্র, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। আজ রাজধানীর শেরেবাংলা নগরে মরহুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভিসি) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য কবর জিয়ারতে অংশ নেন।

Manual8 Ad Code

উপাচার্য মহোদয় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিনিধি দলটি বিএনপি চেয়ারপারসন এর গুলশানস্থ অফিসে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।

শোক বইয়ে দেওয়া বার্তায় উপাচার্য মহোদয় উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। দেশ ও জাতির কল্যাণে তাঁর আপসহীন নেতৃত্ব এবং অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমাকে বাংলাদেশের ইতিহাসের এক অনন্য বাতিঘর হিসেবে অভিহিত করেন।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com