• সিলেট, সকাল ৭:১৫, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেভিল হান্ট-২: সিলেটে ইউনিয়ন আ. লীগের সম্পাদক গ্রে ফ তা র

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬
ডেভিল হান্ট-২: সিলেটে ইউনিয়ন আ. লীগের সম্পাদক গ্রে ফ তা র

Manual8 Ad Code

ডেভিল হান্ট-২: সিলেটে ইউনিয়ন আ. লীগের সম্পাদক গ্রে ফ তা র

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেটে ‘ডেভিল হান্ট ফেইজ-টু’ এর বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

রবিবার (৪ জানুয়ারি) বেলা আনুমানিক ২টার দিকে জালালাবাদ থানাধীন লন্ডনী রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

Manual7 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তি- আশ্রব আলী (৫৫)। তিনি সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কালীরগাঁও এলাকার মৃত আজন আলীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জালালাবাদ ইউনিয়ন পরিষদের (১নং) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Manual4 Ad Code

 

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রুজুকৃত জালালাবাদ থানার মামলা নং-১১/১৪৮, তারিখ-২৭/১০/২০২৪; ধারা-3/4 The Explosive Substances Act, 1908; তৎসহ 143/147/148/149/307/323/325 The Penal Code, 1860 মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com