• সিলেট, রাত ২:৩৭, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জগন্নাথপুরে আচরণ বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬
জগন্নাথপুরে আচরণ বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা

Manual5 Ad Code

জগন্নাথপুরে আচরণ বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত ও অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানিয়ে বলেন, কোনো প্রার্থী বা দল প্রচারণার ক্ষেত্রে বিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে, মাইকিং, পোস্টার এবং জনসভার স্থান-সময় নির্ধারণের ক্ষেত্রে যেন কোনো ব্যত্যয় না ঘটে, সেদিকে কঠোর নজরদারি থাকবে।

তিনি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে দল-মত নির্বিশেষে সকলের প্রতি সহযোগীতার আহ্বান জানান।

Manual5 Ad Code

সভায় সহকারী কমিশনার (ভূমি), মহসিন উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা,আবুল খয়ের,খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মুশতাক আহমদ,জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু বক্তব্য রাখেন।

Manual3 Ad Code

এসময় জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল হক, উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মুকিত সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিক এবং নাগরীক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com