• সিলেট, সকাল ৯:৫৯, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬
১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

Manual7 Ad Code

১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

 

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ১২ জানুয়ারি ঢাকায় আসছেন। ঢাকায় আসার পর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে দ্রুততম সময়ের মধ্যে তিনি বাংলাদেশে নতুন মিশন শুরু করবেন। এরই মধ্যে নতুন রাষ্ট্রদূতের যোগদানের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গতকাল ঢাকার মার্কিন দূতাবাসের এক প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক ও রাষ্ট্রাচার প্রধান মো. নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা নতুন রাষ্ট্রদূতের আগমন ও দায়িত্ব গ্রহণের বিষয়টি জানান।

Manual4 Ad Code

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসছেন। একাধিক কূটনৈতিক সূত্র জানায়, ঢাকায় পৌঁছেই ক্রিস্টেনসেন ব্যস্ত সময় পার করবেন। আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে পারেন। ঢাকায় এসেই তার মূল লক্ষ্য হবে বাংলাদেশে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা চালানো। এ ছাড়া মানবাধিকার রক্ষা, রোহিঙ্গা সংকট সমাধান এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার করার বিষয়েও তিনি কাজ করবেন।

Manual2 Ad Code

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে ঢাকায় মার্কিন দূতাবাসে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com