• সিলেট, রাত ২:১০, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫
সিলেট-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির

Manual7 Ad Code

সিলেট-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক

অনেক আগে থেকেই সম্ভাব্য প্রার্থী হিসাবে তার নাম শোনা যাচ্ছিল। আলোচনাও চলছিল বেশ জোরালোভাবে। অবশেষে পিতার পদাঙ্ক অনুসরণ করে আবারও সিলেট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পেলেন খন্দকার আব্দুল মুক্তাদির।

 

Manual2 Ad Code

সোমবার (৩ নভেম্বর) ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩৮ আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৮ সালের সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী ছিলেন তিনি। তারও আগে ১৯৯১ সালের নির্বাচনে এই আসন থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন তার পিতা খন্দকার আব্দুল মালিক।

 

সিলেট-১ কে বিশেষ মর্যাদার আসন হিসাবে দেখেন সারাদেশের রাজনীতিবিদরা। জনশ্রুতি আছে, এ আসনে যে দল নির্বাচিত হয়, তারাই সরকার গঠন করে। ১৯৯১, ১৯৯৬,২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে তাই ঘটেছে।

Manual4 Ad Code

 

যদিও এর ব্যতিক্রমও আছে। তবু সিলেট-১ আসনের মর্যাদা বিশেষ কিছু।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

এবার দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে খন্দকার আব্দুল মুক্তিাদিরের শক্ত প্রতিপক্ষ ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সণের আরেক উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com