• সিলেট, সকাল ৭:১৬, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় পার্টি হচ্ছে মানুষের আশ্রয়স্থল : আব্দুন নূর

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬
জাতীয় পার্টি হচ্ছে মানুষের আশ্রয়স্থল : আব্দুন নূর

Manual3 Ad Code

জাতীয় পার্টি হচ্ছে মানুষের আশ্রয়স্থল : আব্দুন নূর

গোলাপগঞ্জ প্রতিনিধি

Manual1 Ad Code

সিলেট-৬ ( গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুন নূর বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে মানুষের আশ্রয়স্থল। দেশের সংকটময় মুহুর্তে জাতীয় পার্টি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে। সবসময় মানুষের সুখে দুখে পাশে থাকে। মানুষের ভরসাস্থল হওয়ায় জাতীয় পার্টি সরকার গঠন করেছিল। এরশাদের নেতৃত্বে দেশের অমূল উন্নয়ন হয়েছিল। গরীব দুখী, কৃষক ও মেহনতি মানুষের একমাত্র ভরসা হচ্ছে জাতীয় পার্টি।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

তিনি বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার বাসী দীর্ঘদিন থেকে উন্নয়নের বঞ্চনার শিকার। রাস্তাঘাট,নদীভাঙ্গনসহ সর্বত্রই অবহেলার ক্ষতচিহ্ন। আগামীতে জাতীয় পার্টি নির্বাচিত হলে। এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

 

Manual6 Ad Code

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে গোলাপগঞ্জে উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলার পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও সাবেক ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কবির আহমদ, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু বক্কর, আসযাদুর রহমান রুম্মান গোলাপগঞ্জের, পৌর জাতীয় পার্টির আহবায়ক জহির উদ্দিন, সিনিয়র সহসভাপতি ফারুক আলী সদস্য সচিব আব্দুর রউফ, নাজিম উদ্দিন, আব্দুল আজিজ, আব্দুল মজিদ, ও জালাল আহমদ চৌধুরী।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com