• সিলেট, বিকাল ৫:২৩, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপিতে যোগ দিলেন সাবেক এনসিপি নেতা মীর আরশাদুল হক

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬
বিএনপিতে যোগ দিলেন সাবেক এনসিপি নেতা মীর আরশাদুল হক

Manual4 Ad Code

বিএনপিতে যোগ দিলেন সাবেক এনসিপি নেতা মীর আরশাদুল হক
অনলাইন ডেস্ক

 

Manual5 Ad Code

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বুধবার দুপুর ২টায় গুলশানের বিএনপির চেয়ারপারসনের অফিসে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন মীর আরশাদুল হক।

Manual2 Ad Code

এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে আবেদনপত্র দিয়ে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য হন তিনি।

Manual6 Ad Code

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপি মনোনীত প্রার্থী ছিলেন মীর আরশাদুল হক। গত ২৫ ডিসেম্বর তিনি ফেসবুকে এক পোস্টে এনসিপির সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এবং বিএনপির প্রতি সমর্থন জানান।

Manual5 Ad Code

মীর আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।

জামায়াতের সঙ্গে এনসিপির জোটে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নন বলে ওই পোস্টে লিখেছিলেন মীর আরশাদুল হক।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com