আসন্ন নির্বাচনে সিলেট ৫ ও হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান
— সিরাজুল ইসলাম শাহীন
বাংলাদেশের আধ্যাত্বিক রাজধানী সিলেট। এই সিলেটের ইলমে ওহীর কেন্দ্রস্থল খ্যাত সিলেট ৫ তথা কানাইঘাট -জকিগঞ্জ। বুজুর্গানে দ্বীন ও মাদ্রাসা বহুল এ অঞ্চলে গ্রামীণ জনপদের রন্দ্রে রন্দ্রে এর ছোঁয়া রয়েছে। ধর্মপ্রাণ মানুষদের সহজ সরল জীবন যাপন ও রাজনীতি সচেতনতা এনে দিয়েছে ব্যাতিক্রমী ঐতিহ্য। আইয়ুব খানের আমল থেকে বার বার এই আসনের নির্বাচনে ওলামায়ে কেরামগণ সংসদ সদস্য হয়েছেন।
এই ধারাবাহিকতায় সর্বশেষ ২০০১ সালে নির্বাচিত কেন্দ্রীয় জামায়াত নেতা মাওলানা ফরিদউদ্দিন চৌধুরীর রাজনৈতিক ও সাংগঠনিক প্রজ্ঞা এবং এলাকার অবিস্মরণীয় উন্নয়ন ও জনদরদী রাজনীতি গনমানুষের অন্তরে বিশেষ স্থান দখল করে রেখেছে। তাঁর শারীরিক অক্ষমতায় যোগ্য উত্তরসূরী হিসেবে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশিষ্ট সংগঠক ও রাজনীতিবিদ, আলেমেদ্বীন হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খানকে মনোনয়ন দিয়েছে। যিনি বিগত প্রায় দুই যুগ ফরিদ চৌধুরীর ছায়া সঙ্গী হয়ে দুটি উপজেলার পথে প্রান্তরে চষে বেড়িয়েছেন।
হাফিজ আনোয়ার নিজেই এক জীবন্ত কিংবদন্তী। ১৯৭৮ সালে এবদেতায়ই মাদরাসার ছাত্র থাকাকালীন ছাত্র শিবিরে যোগ দিয়ে আর পিছনে ফিরে থাকাননি। ১৯৭৯-৮০ সেশনে গোলাপগঞ্জ থানা সভাপতি,১৯৮৩ সালে বৃহত্তর সিলেট জেলা সেক্রেটারি, ৮৪ থেকে ৮৭ মোলভীবাজার -হবিগঞ্জ সাংগঠনিক জেলা শাখা সভাপতির দায়িত্ব পালন করে ছাত্রজীবন সমাপ্ত করেন। তিনি ১৯৮৪ সালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে কামিল পাশ করেন। কর্মজীবনে মৌলভীবাজার শাহ মোস্তফা একাডেমীর প্রিন্সিপ্যাল ছিলেন। বর্তমানে তালবাড়ী জামেয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য ১৯৭৪ সালে নিজ ওয়ালিদ, সর্বজন শ্রদ্বেয় বুজুর্গ হাফিজ আব্দুন নূর সাহেবের তত্বাবধানে বিখ্যাত সাতবাক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেন। পিতার ওফাতের পর থেকে তিনি এই প্রতিষ্ঠানের পরিচালক এবং শাহীঈদগাহের ঈদের জামাতের ইমামের দায়িত্ব পালন করছেন। এই প্রতিষ্টানের বিশেষ প্রভাব রয়েছে এলাকায়। শুধুমাত্র নিজেদের দিঘিরপাড় গ্রামে শতাধিক হাফেজ /হাফেজা রয়েছেন। এমনকি তাঁদের বৃহত্তর পরিবারে বর্তমানে ৪৩ জন হাফেজ /হাফেজা আছেন। আপন ইমিডিয়েট ছোট ভাই হাফিজ আবুল হোসেইন খাঁন ইউরোপের বৃহত্তম ইসলামী মারকাজ ‘ ইস্ট লন্ডন মসজিদ ‘ -এর সিনিয়র ইমাম ও বহু গ্রন্থ প্রণেতা।
১৯৮৮ সালে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে ৮৯ থেকে ৯৮ পর্যন্ত দীর্ঘ ১০ বছর মোলভীবাজার জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৮ পর্যন্ত সিলেট জেলা উত্তর জামায়াতের সেক্রেটারি /নায়েবে আমীর এবং ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত জেলা আমিরের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা শাখার নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন। পতিত ফ্যাসিবাদী হাসিনা সরকার তাঁর বিরুদ্বে ২৮টি মামলা দায়ের করে। তিনি একাধিকবার গ্রেফতার হয়ে কারাবরণ করেছেন।
নির্বাচনী ময়দানে রয়েছে তাঁর অভিজ্ঞতার সম্ভার। ১৯৯১ ও ১৯৯৬ সালে মোলভীবাজার ১ ও ৩ আসনের নির্বাচন পরিচালক ছিলেন। সিলেট ৫ আসনে ২০০১ ও ২০০৮ সালে মাওলানা ফরিদ চৌধুরীর নির্বাচনে পরিচালনা কমিটির প্রধান হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছেন। সঙ্গত কারণেই ফরিদ চৌধুরী এমপি সাহেবের প্রতিটি তৎপরতায় ডানহাত হিসেবে হাফিজ আনোয়ার হোসেইন খানকে জনগণ সার্বক্ষণিক সঙ্গী হিসেবে পেয়েছেন। তাই ফরিদ চৌধুরীর সাথে জকিগঞ্জ কানাইঘাট বাসীর আবেগের সম্পর্কের গভীর সেতু বন্ধন হিসেবে হাফিজ আনোয়ার রয়েছেন অনন্য উচ্চতায়।
প্রতিষ্টিত আলেম পরিবার থেকে উঠে আসা আজীবন ইসলামী রাজনীতিতে নিবেদিতপ্রাণ ব্যাক্তিত্বের সাথে নিজস্ব ভোট ব্যাংকের মজবুতি প্রকৃতপক্ষে বিরল। ১৯৭০ থেকে জামায়াতের প্রতি এই এলাকার মানুষের ব্যাপক সমর্থন সর্বজনবিদিত। মরহুম হারিস চৌধুরী সাহেবের নির্বাচনী ইতিহাস এর উজ্জ্বল প্রমান। এর সাথে যোগ হয়েছে দেশব্যাপী দাঁড়িপাল্লার প্রতি গনমানুষের জোয়ার, জামায়াতের সাংগঠনিক মজবুত ভিত্তি আর ১৯৮৬ থেকে অদ্যবদি এই আসনের প্রতিটি নির্বাচনে জামায়াতের নিরবিচ্ছিন্ন অংশগ্রহণে বাস্তব লড়াইয়ের অভিজ্ঞতা।
সাম্প্রতিক নিরপেক্ষ ও প্রফেশনাল একাধিক জরীপে হাফিজ আনোয়ার খানের মজবুত অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। এক ইসলামী বক্সের পক্ষের তথা জুলাই বিপ্লবপন্থীদের জন্য তিনি হয়ে উঠেছেন আশা ভরসার কেন্দ্রস্থল। একজন সাদামনের পরিচ্ছন্ন রাজনীতিবিদ,আলেমেদ্বীন, হাফেজে কুরআন ও সফল সংগঠক এমন ব্যাক্তিত্বের নির্বাচনী বৈতরনী উঠে আসা হবে জুলাই উত্তর নতুন বাংলাদেশ গড়ার পথে এক ইতিবাচক অগ্রযাত্রা, ইনশা-আল্লাহ।
হিংস্র হায়েনা পরাজিত করে জুলাই বাঁচাতে হবে। অন্যতায় জাতীয় অস্তিত্বের সঙ্কট তৈরী করবে। ভুল করলে দেশবাসী ক্ষমা করবে না, ইতিহাসের কাছেও দায়ী হতে হবে। তাই ” ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় ” এই নীতিকথার বাস্তব প্রয়োগের কঠিন চলমান পরীক্ষায় ধৈর্য্য ও ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে উঠুন সংশ্লিষ্ট সকলে, মহান মনিবের দরবারে এই আকুতি জানাই।
sirajulislamshaheen@yahoo.com; 09/01/2026; London 00.30