• সিলেট, রাত ৮:৫৮, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৬
দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির মাসিক সভা বৃহস্পতিবার বন্দরবাজার কুদরত উল্লা মসজিদ মার্কেটের তৃতীয় তলাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সভাপতিত্বে সভায় আসন্ন সংসদ নির্বাচনে ঋণখেলাপি ও অনেক এমপির প্রার্থীদের অস্বাভাবিক সম্পদের খবর গণমাধ্যমে আসার সংবাদে গভীর উদ্বেগ, উৎকন্ঠা প্রকাশ করে বলা হয় ২৪ এর গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, আগামী সংসদ নির্বাচনে সৎ যোগ্য ও ঋণ খেলাপি, দুর্নীতি, দুর্বৃত্ত ও উগ্রবাদী মনা সমর্থিত প্রার্থীদের বয়কট করার দায়িত্ব দেশপ্রেমিক জনগণের। পাশাপাশি গণমাধ্যমে আসা এমপি প্রার্থী ও তাদের স্ত্রীগণের অস্বাভাবিক সম্পদের ব্যাপারে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দুদক ও এনবিআর এর প্রতি জোরদাবী জানানো হয়। অপর এক প্রস্তাবে বলা হয়, সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই জুলাই সম্মুখ সারির যোদ্ধা, উদীয়মান নেতা, শরিফ ওসমান হাদী, ময়মনসিংহে দিপু দাসকে পৈশাচিক হত্যা, রাজশাহীর বাগমারায় পিটিয়ে যুবক হত্যা, লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে সাত বছর বয়সী আয়েশা রহমান নামের এক শিশুকে হৃদয়বিদারক হত্যা, রাজধানীতে আইনজীবী হত্যা, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর নেতা আজিজুর রহমান সহ সকল হৃদয়বিদারক হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনজীবনে গভীর উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এ যেন রোম শহরের মত নগর পুড়ছে, নীরু বাঁশি বাজাচ্ছে। সভায় হুশিয়ার উচ্চারণ করে বলা হয়, নগর পুড়লে দেবালয় রক্ষা পাবে না। দেশ এক অনিশ্চয়তা ভরা সর্বগ্রাসী দুর্নীতি মব সন্ত্রাসের দিকে দাবিত হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নির্লজ্জভাবে দায়িত্ব পালন করছেন। জুলাই সম্মুখ সারির যোদ্ধা ওসমান শরীফ হাদি, দিপুদাস সহ হৃদয়বিদারক ও পৈশাচিক এ সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
সভায় সিলেটে কিশোর অপরাধী ও নৈপত্তের পৃষ্ঠপোষকদের শনাক্তকরণ, সন্ত্রাসী অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জোরালো অভিযান ও নগরীর সিএনজি ভাড়া নিয়ন্ত্রণ ও ভাড়া কৃত ধার্য তালিকা কার্যকর ও সিলেট নগরীর আশেপাশের বড়, বড় সেতুতে আইন-শৃঙ্খলা বাহিনীর জোরালো টহল ও নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়।

 

সভায় আগামী সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ, ঋণখেলাপি, প্রার্থীদের রায় দেওয়ার আহবান সম্মলিত দাবী ও গণভোটে হাঁ-র সমর্থনে আগামী ২৬ জানুয়ারি সিলেট ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিকাল ৩ টায় এক নাগরিক সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual3 Ad Code

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম স্থায়ী কমিটির সদস্য ও উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, সহ-সভাপতি মামুন রশীদ এডভোকেট, সহ সভাপতি জেলা ব্যবসায়ী নেতা মোঃ লায়েক মিয়া, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট মহানগর আহ্বায়ক আব্দুল গফুর, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেক আহমদ বিলাস, আইন বিষয়ক সম্পাদক অরুন চন্দ্রনাথ এডভোকেট, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শিতাব, দফতর সম্পাদ আব্দুল মোতয়ালি ফলিক, সহ তথ্য প্রচার সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য মাহবুব ইকবাল মুন্না, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিখন তালুকদার রিখন, যুব সংগঠক শিক্ষানুবিশ আইনজীবী তামিম রহমান চৌধুরী, জুয়েল আহমদ নিপু প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com