• সিলেট, রাত ২:১১, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আমাদের মাঝে অনৈক্য থাকলে খালেদা জিয়ার আত্মা কষ্ট পাবে : অ্যাড. এমরান চৌধুরী

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬
আমাদের মাঝে অনৈক্য থাকলে খালেদা জিয়ার আত্মা কষ্ট পাবে : অ্যাড. এমরান চৌধুরী

Manual1 Ad Code

আমাদের মাঝে অনৈক্য থাকলে খালেদা জিয়ার আত্মা কষ্ট পাবে : অ্যাড. এমরান চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আমাদের মা আমাদেরকে ইস্পাতকঠিনভাবে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিয়ে গেছেন। এখন ব্যক্তিস্বার্থকে সামনে নিয়ে এসে অনৈক্য থাকলে তাঁর আত্মা নিশ্চয়ই কষ্ট পাবেন। তাই আগামী সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে এক হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার আগে আমরা, আমাদের আগে ধানের শীষ, ধানের শীষ জিতলেই পাবো সুখি-সমৃদ্ধ বাংলাদেশ।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজের সাবেক ভিপি কামরান উদ্দিন বাদলের সার্বিক ব্যবস্থাপনায় তাঁর বাড়িতে বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ এ কথা বলেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বি আবুল কালাম চৌধুরী এবং কামরান উদ্দিন বাদল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম ও মহি সুন্নাহ চৌধুরী নারজিস, বর্তমান উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, গ্রেইটার গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন ইউএসএ নিউজার্সির উপদেষ্টা মোহাম্মদ কামাল, নিউজার্সি স্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম এবং যুক্তরাষ্ট্র প্রবাসী সাহেল আহমদ।

Manual6 Ad Code

এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সায়াদ আহমদ, সহ-মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আল নবী চৌধুরী শিপন, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মসরুম রাসেল, সহ-মৎস্যবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি সুহেব আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তারেক আহমদ চৌধুরী প্রমুখ।

Manual6 Ad Code

আলোচনা শেষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির কান্ডারি তারেক রহমানের কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com