• সিলেট, রাত ১:২৬, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দোয়ারাবাজারে তিন ক্যাটাগরিতে নির্বাচিত নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসা

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬
দোয়ারাবাজারে তিন ক্যাটাগরিতে নির্বাচিত নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসা

Manual6 Ad Code

দোয়ারাবাজারে তিন ক্যাটাগরিতে নির্বাচিত নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসা

Manual4 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি

Manual4 Ad Code

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ এ সুনামগঞ্জের দোয়ারাবাজারে তিন ক্যাটাগরির প্রতিটিতেই নির্বাচিত হয়েছে নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসা। শতভাগ ফলাফল, মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠালগ্ন থেকেই এগিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি।

Manual6 Ad Code

সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ এ দোয়ারাবাজার উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) নির্বাচিত হয়েছে নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন ওই মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছাদিকুর রহমান এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন একই মাদরাসার শিক্ষক মাওলানা মুজিবুর রহমান।

Manual7 Ad Code

এ অর্জনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দে মাতোয়ারা। মাদরাসার শিক্ষকরা বলেন, নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাভিত্তিক পরিবেশই এই সাফল্যের মূল চাবিকাঠি। অধ্যক্ষ মাওলানা ছাদিকুর রহমান বলেন, ‘এই অর্জন আমাদের জন্য বড় প্রেরণা। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ সম্মান অর্জন করেছি। ভবিষ্যতেও আমরা মানসম্মত দ্বীনি ও সাধারণ শিক্ষা একসঙ্গে এগিয়ে নিতে চাই।”

এলাকার সচেতন মহল মনে করছেন, নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসার এ সাফল্য নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি আরও আগ্রহী ও বেগবান করে তুলবে এবং পুরো এলাকার শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com