• সিলেট, রাত ৮:১২, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫৩ আসনে জামায়াত জোটের প্রার্থী ঘোষণা

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬
২৫৩ আসনে জামায়াত জোটের প্রার্থী ঘোষণা

Manual6 Ad Code

২৫৩ আসনে জামায়াত জোটের প্রার্থী ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, বিডিপি ২ ও নেজামে ইসলাম ২

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সমঝোতায় পৌঁছলো জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দিনভর আলোচনা শেষে সন্ধ্যা রাতে ঘোষণা করা হলো ২৫৩ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা। ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ ব্যানারে প্রার্থী চূড়ান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এতে জামায়াত ১৭৯ আসনে প্রতিদ্বন্ধিতা করবে। এছাড়া এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, বিডিপি ২ ও নেজামে ইসলাম পার্টি ২টি আসনে লড়বে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ১১ দলীয় জোটের সংবাদ সন্মেলন শুরু হয়। রাত ৯টার পর প্রার্থী তালিকার ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তাঁর আগে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেন, যাকে যেখানে দেওয়া হয়েছে তারা ১১ দলের এবং দেশবাসীর ক্যান্ডিডেট। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ দলীয় জোটের মধ্যে ১০টি দলের আসন নিয়ে সমঝোতা হয়েছে। বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জোটে আছে। তবে তাদের জন্য এই মুহূর্তে আমরা আসন বন্টন করতে পারিনি। পরবর্তীতে আলোচনা করবো। বাকি আসনগুলোতে বাকি শরিকদের নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে হবে।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ ১০টি দলের শীর্ষ নেতারা।

Manual8 Ad Code

আসন সমঝোতায় পৌঁছাতে বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীসহ ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়। যা চলে প্রায় চার ঘণ্টা মতো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৭৯টি আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com