• সিলেট, রাত ৮:১১, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে জামায়াতের প্রার্থী ছাড়, জোটের প্রার্থী রফিক ও পাশা

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬
সুনামগঞ্জে জামায়াতের প্রার্থী ছাড়, জোটের প্রার্থী রফিক ও পাশা

Manual8 Ad Code

সুনামগঞ্জে জামায়াতের প্রার্থী ছাড়, জোটের প্রার্থী রফিক ও পাশা

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি

 

Manual7 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোট ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। আসন সমঝোতার অংশ হিসেবে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে নিজেদের প্রার্থিতা ছাড় দিলো জামায়াতে ইসলামী। ১ ও ৩ আসনে প্রতিদ্বন্দ্বীতা করবে জোটের প্রার্থী।

 

জানা যায়, সুনামগঞ্জ–১ আসনে জোটের মনোনয়ন পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী। আর সুনামগঞ্জ–৩ আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী। ফলে এই দুই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খান ও ইয়াসীন খান মনোনয়ন থেকে বাদ পড়েছেন।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে আসন সমঝোতার ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

 

এর আগে সুনামগঞ্জে সুনামগঞ্জ ১ আসনে তোফায়েল আহমদ ও সুনামগঞ্জ-৩ আসনে ইয়াসীন খানকে মনোনয়ন দেয় জামায়াতের ইসলামী। জোটের প্রার্থীর ঘোষণা করায় দলীয় নির্দেশনা এই দুই প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করবে বলে জানিয়েছেন জামায়াতের দলী সূত্র।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন বণ্টন অনুযায়ী— বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২টি এবং বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি ২টি আসনে প্রার্থী দেবে। এ ঘোষণার মাধ্যমে সুনামগঞ্জে জোটের প্রার্থী তালিকা নিয়ে চলমান জল্পনা–কল্পনার অবসান হলো।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com