• সিলেট, রাত ১০:২৫, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের পাঠানটুলা থেকে গ্রে প্তা র হাসান আলী

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৬
সিলেটের পাঠানটুলা থেকে গ্রে প্তা র হাসান আলী

Manual1 Ad Code

সিলেটের পাঠানটুলা থেকে গ্রেপ্তার হাসান আলী

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা থেকে মো. হাসান আলী (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Manual1 Ad Code

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ তাকে পনিটুলা নতুন মনজিল থেকে গ্রেপ্তার করা হয়।

 

Manual7 Ad Code

হাসান আলী মেীলভীবাজারের কুলাউড়া থানার দিলকুসা এলাকার আকরাম আলী ও রাসমিনা আক্তারের ছেলে।

 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ৭/১৯/১/২৬) দায়ের করে হাসান আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com