• সিলেট, ভোর ৫:১১, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মব করে জনমত প্রভাবিত করার দিন আর নেই-জামায়াত আমির

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬
মব করে জনমত প্রভাবিত করার দিন আর নেই-জামায়াত আমির

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

মব করে জনমত প্রভাবিত করার দিন আর নেই-জামায়াত আমির

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই বলে মন্তব্য করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে হামলার ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় রাজধানীর মিরপুরে দলের কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াত আমির। তিনি বলেন, ‘আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই মব যেন এখানেই শেষ হয়। মানুষ এখন অনেক সচেতন, মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ। সবাই জনগণের কাছে নিজের বক্তব্য, দলের অঙ্গীকার ও নিজের আদর্শ নিয়ে যাবে। জনগণ অতীত-বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার ওপর আস্থা রাখবে সে সিদ্ধান্ত নেবে।’ ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে জামায়াত সব ধরনের সহযোগিতা করবে। তবে যারা নাশকতা করবে, তাদের মুখের দিকে না তাকিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’ তিনি বলেন, ‘সবাই জনগণের কাছে নিজের মতো অঙ্গীকার ও কার্যক্রম নিয়ে যাবে, জনগণ তাদের অতীত-বর্তমান চিন্তা করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট। আমরা ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন চাই। আমি ৩০০ আসনের প্রার্থীদের অনুরোধ করব দয়া করে মানুষকে স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে দিন। জনগণের ভোটে যে-ই নির্বাচিত হোক, রাজনৈতিক দলগুলোর সে ফলাফল মেনে নিয়ে তাদের সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com