• সিলেট, রাত ৪:৫৮, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের জনসভায় যা বললেন মির্জা ফখরুল

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬
সিলেটের জনসভায় যা বললেন মির্জা ফখরুল

Manual2 Ad Code

সিলেটের জনসভায় যা বললেন মির্জা ফখরুল

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর পৌণে ১২টার দিকে তিনি বক্তব্য শুরু করেন।

Manual1 Ad Code

সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ কাজে আমরা আপনাদের সহযোগীতা চাই।

Manual4 Ad Code

তিনি বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে একটি বিশেষ দলের ব্যাপারে। যারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন। যারা স্বাধীনতার বিরোধী ছিল। তারা আমাদের নামে কুৎসা রটাচ্ছে। এমনকি আমাদের নেতা তারেক রহমান সম্পর্কেও কুৎসা রটাচ্ছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com