• সিলেট, সকাল ৮:১১, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে ৮ম আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬
জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে ৮ম আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Manual1 Ad Code

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে ৮ম আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Manual8 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের ৮ম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Manual8 Ad Code

কলেজ প্রিফেক্ট আতকিয়া ফাইরুজ রাফা প্রধান অতিথিকে সালাম জানিয়ে স্বাগত জানান। গভর্নিং বডির চেয়ারম্যান ও ৫২ ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামরুল হাসান, এসজিপি, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীরা একযোগে শত শত বেলুন উড়িয়ে দিলে পুরো মাঠজুড়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর রহমান, পিএসসি, পিএইচডি, এইসি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উপজেলা থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সাফল্যের কথা তুলে ধরেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বের ওপর জোর দেন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির প্রশংসা করেন। একই সঙ্গে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল) এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান(স্কুল) নির্বাচিত হওয়ায় তিনি অধ্যক্ষকে অভিনন্দন জানান।

শাহজালাল, ওসমানী ও মুশফিক হাউসের শিক্ষার্থীরা তায়কোয়ানডোসহ বিভিন্ন স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শাহজালাল হাউস চ্যাম্পিয়ন এবং মুশফিক হাউস রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
কলেজ শাখায় আতকিয়া ফাইরুজ রাফা এবং স্কুল শাখায় তুফায়েল আহমেদ চৌধুরী সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন।

অনুষ্ঠানের শেষ পর্বে “সংস্কৃতি ও সম্প্রীতির উৎসব” শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়, যা দর্শকদের মুগ্ধ করে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com