• সিলেট, সকাল ১০:৫৪, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করবো না-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬
‘বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করবো না-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Manual3 Ad Code

‘বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করবো না-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অনলাইন ডেস্ক

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা সবাই আমাকে ও আমার বাপ-চাচাকে চেনেন। আমরা রাজনৈতিক করে সম্পদ করিনি।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ আমরা বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করবো না।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমার দলের কেউ আওয়ামীর মতো দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেবো। আমরা তাদের মতো করবো না।

Manual8 Ad Code

রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতে ইসলাম ১৯৯১ সালে নির্বাচন করেছিলো এবং তারা নির্বাচনে কখনো ভালো করতে পারেনি।

Manual7 Ad Code

তিনি বলেন, তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন। বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে, সার সংকট থাকবে না। মা-বোনেরা ফ্যামিলি কার্ড পাবেন। যুবকদের কর্মসংস্থানের জন্য অতীতে আমরা কাজ করেছি, আগামীতেও করবো।

Manual4 Ad Code

মির্জা ফখরুল বলেন, আমরা এদেশে উদারপন্থি গণতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই। স্লোগান দিলে ভোট আসবে না, সৎ কাজ করে মানুষের মন জয় করতে হবে বলে তিনি ধানের শীষে ভোট চান ও দোয়া কামনা করেন।

এসময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com