ফেসবুকে স্ট্যাটাস কেন্দ্র করে হ ত্যা : ১ জন কা রা গা রে
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে চাঞ্চল্যকর রাসেল আহমেদ হত্যা মামলায় ১ জনকে গ্রেফতার করেছে রাব। রবিবার (২৫ জানুয়ারি) আজমিরীগঞ্জ থানা পুলিশ গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওইদিন দুপুরে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া পূর্ব রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলা আজমিরীগঞ্জ থানার কুমদপুর গ্রামের মৃত একরাম হোসেন সওদাগরের ছেলে আল মামুন সওার। র্যর্য
র্যাব জানায়, নিহত রাসেল হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানাধীন কুমেদপুর এলাকার বাসিন্দা। আসামীরা একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ভিকটিম ও তার পরিবারের উপর গত বছরের ৯ ডিসেম্বর সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা কয়েকটি দলে ভাগ হয়ে বাড়ি ঘরে আক্রমণ, ভাংচুর ও আগুন দেওয়াসহ লুটপাট করে।
এসময় নিহত রাসেল আহমেদকে ঘেরাও করে মারধর করে হামলাকারীরা। পরবর্তীতে গুরুতর আহতবস্থায় রাসেলকে আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।