• সিলেট, সকাল ৭:১০, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬
কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Manual5 Ad Code

কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Manual8 Ad Code

কুলাউড়া প্রতিনিধি

Manual6 Ad Code

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৭ ফেব্রুয়ারি তাঁর নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসছেন। এই সফর উপলক্ষে ওইদিন বেলা ১১টার দিকে কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

 

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭ ফেব্রুয়ারি জামায়াত আমিরের সিলেট বিভাগে চারটি কর্মসূচি রয়েছে। এরমধ্যে সকাল ১০টায় হবিগঞ্জে, বেলা ১১টায় কুলাউড়ায় নির্বাচনী জনসভা, দুপুরে সুনামগঞ্জ ও বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশগ্রহণ।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

মুন্তাজিম আরও জানান, জন্মভূমিতে আমিরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে কুলাউড়াসহ জেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কুলাউড়ার এই নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com