• সিলেট, রাত ৩:৪৯, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হা ম লা য় দিরাই বিএনপির নিন্দা

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬
আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হা ম লা য় দিরাই বিএনপির নিন্দা

Manual4 Ad Code

আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হা ম লা য় দিরাই বিএনপির নিন্দা

Manual4 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

 

যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটি।

এক যৌথ বিবৃতিতে দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আমির হোসেন এবং যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী ও দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির তালুকদার বলেন, শাল্লা উপজেলায় বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে নির্বাচনি প্রচারণা কার্যক্রম শেষে দিরাই ফেরার পথে আজমল হোসেন চৌধুরী জাবেদ সন্ত্রাসী হামলার শিকার হন।

নেতৃবৃন্দ এ ঘটনাকে ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে বলেন, এ ধরনের হামলা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি রবিবার শাল্লা উপজেলায় নির্বাচনি প্রচারণার কাজ শেষ করে দিরাই ফেরার পথে আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com