• সিলেট, সকাল ৮:১০, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে জামায়াত প্রার্থী সেলিমের হুং কা র

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬
সিলেটে জামায়াত প্রার্থী সেলিমের হুং কা র

Manual8 Ad Code

সিলেটে জামায়াত প্রার্থী সেলিমের হুং কা র

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

 

সিলেট-৬ আসানের জামায়াতে ইসলামের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমি নির্বাচিত হলে আমাকে জিজ্ঞাসা না করে কারো বাড়িতে যেতে পারবে না পুলিশ। যাকে ধরতে যাবে তার অপরাধের প্রমান পত্র ছাড়া গ্রেফতারের অনুমতি পাবে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোলাপগঞ্জের একটি জনসভায় তিনি ভোটারদের এই আশ্বাস দেন। তিনি বলেন, অন্য কাউকে ভোট দিলে ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ী যেতে পারবেন না।

সেলিম উদ্দিন বলেন, আমরা সিলেটের মানুষেরা আত্মসম্মানবোধ আছে, কারো বাড়িতে পুলিশ যাওয়া মানে তার চৌদ্দ পুরুষের বংশের কপালে তিলক লাগানোর নামান্তর। অথচ যখন তখন কিছু থানার দালালেরা দারোগা সাহেবদের ব্যবহার করে পুলিশকে পাঠায় ও মামলার নামে বাণিজ্য করে । ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই এই দুই উপজেলায় পুলিশ আমাকে জিজ্ঞাসা না করে কারো বাড়িতে যাইতে পারবে না। তাদেরকে যথেষ্ট প্রামান দিতে হবে, যার বাড়িতে যাচ্ছেন তার বিরুদ্ধে কোন অভিযোগ আছে কিনা। এই প্রমান না দিয়ে কোন দারোগা সাহেব কারো বাড়িতে যাবে না , আমি ফাইনাল কথা বলে দিলাম।
তিনি বলেন “ আপনারা যদি ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদে বাড়িতে যেতে চান তাহলে দাড়িপাল্লায় ভোট দিবেন, তা না হলে টাকা নিয়ে বাড়ি যেতে পারবেন না এমনকি সামনের দিনে মাছের বাজার করে মাছ নিয়েও বাড়ি যেতে পারবেন না”।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিতের জন্য , ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দাড়ি পাল্লায় ভোট দিতে হবে। সেলিম উদ্দিন বলেন, কি রাজনীতি চলছে , এমন রাজনীতিকে ধিক্কার জানাই। কেউ বাড়ি বানাতে চাইলে চাঁদা দিতে হবে , কোন দোকান তৈরী করছে তুমি রাজনীতির নোংরা কিট তোমাকে চাঁদা দিতে হবে । কেউ পেট্রোল পাম্প দিয়েছে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাবে এই সুযোগ গোলাপগঞ্জ বিয়ানীবাজারে আর পাবেন না। এমন কোন অন্যায় , কেউ যদি কোন নিরপরাধ কারো উপর হাত তুলে সেটা হবে আমার গায়ে হাত তোলা। এমন অপরাধ দেখলে আমরা জনগনকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। সবশেষ তিনি বলেন, আমরা কোন অফিসে গিয়ে ঘুষ ছাড়া সার্ভিস নিশ্চিত করবো।

Manual8 Ad Code

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামনুল হক। তিনি বলেন, যারা না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছেন, তারা মূলত বাংলাদেশেরই বিপক্ষে। তিনি বলেন, জুলাই বিপ্লবীরা প্রমাণ করে দিয়েছেন যে ঐক্যবদ্ধ হতে কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। মামনুল হক আরও বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ভোটের বিকল্প নেই। ভোট ও গণআন্দোলনের মাধ্যমে জনগণের শক্তি প্রকাশ পায় বলেও তিনি উল্লেখ করেন। জনসভায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার দাঁড়িপাল্লা প্রতীকের বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com