• সিলেট, রাত ৩:১৫, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের প্রতিটি মানুষের মুখে মুখে পরিবর্তনের আওয়াজ: মামুনুল হক

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬
দেশের প্রতিটি মানুষের মুখে মুখে পরিবর্তনের আওয়াজ: মামুনুল হক

Manual1 Ad Code

দেশের প্রতিটি মানুষের মুখে মুখে পরিবর্তনের আওয়াজ: মামুনুল হক

গোলাপগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও ১১দলীয় জোটের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক বলেছেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’। কারণ, দেশের প্রতিটি মানুষের পরিবর্তন চায়, দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়।

তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের মুখে মুখে পরিবর্তনের আওয়াজ। তারা পুরাতন কাউকে ক্ষমতায় আনতে চায় না। অনেকেই বলছেন সবাইকে দেখেছি এবার ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই। এবং দেশে আগামী দিনের রাজনীতি শুধু বাংলাদেশপন্থীদের রাজনীতি চলবে। কারণ, এই দেশ শাহজালালের দেশ।

Manual1 Ad Code

মাওলানা মামুনুল হক বলেন, শাহজালালের পূণ্যভূমি সিলেট আগামী দিনে ইসলামপন্থীদের ঘাঁটি হিসেবে বিবেচিত হবে। শুধু তাই নয়, আজকের এই জনসভা প্রমাণ করছে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মাটি দাঁড়িপাল্লার ঘাঁটি।

Manual7 Ad Code

তিনি মঙ্গলবার গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনীতে আয়োজিত সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন, ‘হ্যাঁ’ যদি জয়লাভ করে তাহলে গণঅভ্যুত্থান জিতে যাবে এবং জুলাই সনদ বাস্তবায়িত হবে।

১১ দলীয় নির্বাচনী ঐক্যের স্থানীয় নেতাকর্মীদের তিনি একসাথে মিলেমিশে কাজ করার আহবান জানান। পাশাপাশি আলেম-ওলামায়সহ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কাছে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।

Manual6 Ad Code

 

গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীর ও এসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, নির্বাচনে ১১ দলীয় ঐক্য বিজয়ী হলে আগামীদিনের প্রধানমন্ত্রী পাবে সিলেটবাসী। জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সিলেটের ৬টি আসনে জোটের প্রার্থীদের বিজয়ী করতে কাজ করার পাশাপাশি ভারতীয় আগ্রাসন রুখে দিতে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানান।

Manual3 Ad Code

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন নির্বাচিত হলে, আধুনিক ও নিরাপদ গোলাপগঞ্জ- বিয়ানীবাজার গড়ার প্রতিশ্রুতি দেন।

নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন নিয়াজী, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগর শিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুমেন জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের নায়বে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল আহাদ প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com