• সিলেট, ভোর ৫:০৪, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

লুটপাটের কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: মামুনুল হক

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬
লুটপাটের কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: মামুনুল হক

Manual6 Ad Code

লুটপাটের কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: মামুনুল হক

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি

Manual2 Ad Code

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর রিকশা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় দলের আমির মাওলানা মামুনুল হক তার বক্তব্যে বলেন, দুর্ণীতিমুক্ত ইনসাফ, ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়তে ১০ দলীয় জোটকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।

Manual5 Ad Code

 

তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যেমে দেশকে স্বাধীন করা হলেও ৭১ এর পর নিজ দেশের মানুষ দেশ পরিচালনা করলেও লুটপাট ও দুর্নীতির কারণে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তারই কারণে জুলাইর গণঅভ্যূত্থানে তরুণদের তাজা প্রাণের বিনিময়ে দেশ পুণরায় পরিবর্তনের পথে চলছে। দেশের কয়েকটি রাজনৈতিক দল দেশকে আবারও পুরনো পথে পরিচালনা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশের বঞ্চিত ১৮ কোটি মানুষ অধিকার প্রতিষ্ঠা করতে আবারো রুখে দাঁড়াবে।

Manual3 Ad Code

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাও. নুরুল মোত্ত্বাকীন জুনাইদের সভাপতিত্বে ও মাও. সামছুল ইসলাম ও শাহ মিছবাহ’র যৌথ পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- নায়েবে আমীর কুরবান আলী কাসেমী, হাফেজ সাইফুর রহমান, মৌলভীবাজার-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী, মৌলভীবাজার ৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আহমদ বিল্লাল, বরুণার পীর সাহেব মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদী মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাও: আব্দুল মতিন, মাও. ফারুক আহমেদ, মুফতি মাও. লুৎফুর রহমান জাকারিয়া প্রমুখ।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মৌলভীবাজার-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীকে এলাকাবাসীর সামনে পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com