• সিলেট, সকাল ৯:১১, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শনিবার কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫
সিলেটে শনিবার কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

Manual2 Ad Code

সিলেটে শনিবার কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

Manual6 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

 

বিতরণ লাইন ও ট্রান্সফরমার মেরামত এবং গাছপালা কাটার কাজের জন্য শনিবার (৮ নভেম্বর) সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে জানানো হয়েছে, এদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual7 Ad Code

বিদ্যুৎহীন থাকবে যে এলাকাগুলো- শিবগঞ্জ ফিডারের শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশ এলাকা; রাজবাড়ী ফিডারের মিতালি টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও আশপাশ এলাকা এবং উপশহর ফিডারের উপশহর ব্লক-এ ও এর আশপাশ এলাকা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

Manual2 Ad Code

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান সকলের সহযোগিতা কামনা করেছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com