• সিলেট, সন্ধ্যা ৭:৪৮, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিজয়ী হলে কুশিয়ারা নদী ভাঙনের স্থায়ী সমাধান করা হবে: আল্লামা উবায়দুল্লাহ ফারুক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
বিজয়ী হলে কুশিয়ারা নদী ভাঙনের স্থায়ী সমাধান করা হবে: আল্লামা উবায়দুল্লাহ ফারুক

Manual7 Ad Code

বিজয়ী হলে কুশিয়ারা নদী ভাঙনের স্থায়ী সমাধান করা হবে: আল্লামা উবায়দুল্লাহ ফারুক

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual6 Ad Code

“আমি যদি বিজয়ী হই, তাহলে সুরমা ও কুশিয়ারা নদীভাঙনের সমস্যা হামেশার জন্য খতম করে দেবো” এমন প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী আল্লামা উবায়দুল্লাহ ফারুক।
সোমবার সকাল ১১টা সময় জকিগঞ্জ সদর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মানিকপুর গ্রামে কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন, দীর্ঘদিন ধরে কুশিয়ারার ভাঙনে মানুষ সর্বস্ব হারাচ্ছে, অথচ কার্যকর ও টেকসই উদ্যোগের অভাব রয়েছে। নির্বাচিত হলে সংশ্লিষ্ট দপ্তর ও বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে স্থায়ী বাঁধ ও আধুনিক নদীশাসন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাফাদার, জমিয়তে উলামায়ে ইসলাম জকিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুদ্দিন জাকারিয়া, জকিগঞ্জ সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাসান আহমদসহ বিএনপি ও জমিয়তের স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে স্থানীয় জনগণ নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com