• সিলেট, রাত ১১:২৪, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

Manual4 Ad Code

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

 

Manual7 Ad Code

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং ১৯নং ওয়ার্ডের সাবেক তিনবারের নির্বাচিত কাউন্সিলর দিনার খান হাসুর উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ১৯নং ওয়ার্ডের দপ্তরিপাড়া এলাকায় ধানের শীষে ভোট চেয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাসুক আহমদ গাজী, আওয়াল আহমদ, মো: মুছা খান, সুমন আহমদ, জাহাঙ্গীর আহমদ, পাবেল আহমদ, রবিন মিয়া, রুমেল মিয়া প্রমুখ।
এসময় দিনার খান হাসু বলেন, সিলেট-১ আসনের মানুষ বারবার প্রমাণ করেছে তারা অন্যায়ের কাছে মাথা নত করে না। খন্দকার আব্দুল মুক্তাদির একজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতা। এই আসনে তাকে বিজয়ী করতে জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেবে- এ ব্যাপারে আমরা আশাবাদী।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সিলেট অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তরুণ সমাজ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে, যা আগামীর বিজয়ের বার্তা বহন করছে। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com