• সিলেট, রাত ৮:০৪, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জে গাড়িতে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় ম দ, আ ট ক ২

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬
কোম্পানীগঞ্জে গাড়িতে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় ম দ, আ ট ক ২

Manual4 Ad Code

কোম্পানীগঞ্জে গাড়িতে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় ম দ, আ ট ক ২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

Manual4 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের অভিযানে একটি নোহা গাড়ি ভর্তি ১২২৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদসহ দুই জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার নভাগী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এগুলো আটক করে। আটককৃত মদ ও গাড়ির মূল প্রায় অর্ধকোটি টাকা।

Manual7 Ad Code

এর আগেও কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ট্রাক ভর্তি ভারতীয় পণ্য পিকআপ ও নোহা গাড়ি ভর্তি ভারতীয় মাদক আটক করার নজির রয়েছে। ভারতীয় মালামাল ও মাদক আটক করায় সিলেট রেঞ্জ ও জেলা থেকে বিভিন্ন সময় কোম্পানীগঞ্জ থানা পুলিশ পুরষ্কৃত হয়েছে।

Manual3 Ad Code

পুলিশ জানায় উপজেলার সীমান্তবর্তী এলাকায় কালো রঙের এক্স নোহা একটি গাড়ি গভীর রাতে ঘোরাঘুরি করছিলো। এমন খবর পুলিশের কাছে আসলে কোম্পানীগঞ্জ থানার এসআই কামরুল আলম, এসআই আমিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, এএসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে কৌশলে গাড়িটি নভাগী গ্রামে প্রবেশ করে। পরে পুলিশের নজরদারি বাড়িয়ে উপজেলার নভাগী গ্রামের মৃত আব্দুল মালিকের বাড়ির সামনের কাচা রাস্তার উপর থেকে মদ ও গাড়িতে থাকা ২জনসহ গাড়িটি আটক করে পুলিশ।

গাড়িতে থাকা আটক ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রামের ওয়াহিদ আলীর ছেলে রাকিবুল ইসলাম রুবেল (৩২) ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হালিয়াঘাট গ্রামের খোকন মোল্লার ছেলে সাগর মোল্লা (৩৪)।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদক দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আমার প্রায়ই এসব মাদক গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে আটক করছি। এর সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা গ্রহণ করছি। মঙ্গলবার তেমনই এক অভিযানে গাড়ি ভর্তি মদসহ ২জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com