• সিলেট, ভোর ৫:১২, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক কাউসার চৌধুরীর ‘দ্বিতীয় জীবনের গল্প’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬
সাংবাদিক কাউসার চৌধুরীর ‘দ্বিতীয় জীবনের গল্প’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

Manual4 Ad Code

সাংবাদিক কাউসার চৌধুরীর ‘দ্বিতীয় জীবনের গল্প’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা উন নবী বলেছেন, মানুষের শরীরের কোনো একটি অঙ্গের কিছু হলে তাহলে বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়ে। আর দুটো অঙ্গ হলে তো আরও কঠিন। কিন্তু, সাংবাদিক কাউসার চৌধুরী একসাথে লিভার ও কিডনির মতো দুটো অর্গান প্রতিস্থাপন করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। আল্লাহর দয়া আর মানুষের সহযোগিতার ফলেই তার পক্ষে এতো ব্যয়বহুল চিকিৎসা সম্ভব হয়েছে। তার প্রতি দেশ-বিদেশের লোকজন যে মানবিকতা দেখিয়েছেন তা নিঃসন্দেহে একটি বিরল ঘটনা।

Manual2 Ad Code

দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী রচিত “দ্বিতীয় জীবনের গল্প’’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোমবার বিকেলে নগরের সুবিদবাজারে সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও এমজেএম পাবলিশার্স ইউকের চেয়ারম্যান মহিব চৌধুরী।

Manual7 Ad Code

দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার নুর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী, দৈনিক সিলেটের ডাক’র অতিথি সম্পাদক ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন।

Manual5 Ad Code

এতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, “দ্বিতীয় জীবনের গল্প” গ্রন্থের লেখক কাউসার চৌধুরী অনুষ্ঠানে লেখকের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম জাবেদ আহমদ, এমসি একাডেমির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ভানুজ কান্তি ভট্টাচার্য, সাবেক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি ফয়ছল আলম, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, অধ্যাপক বাছিত ইবনে হাবিব, ইলেকট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, পূণ্যভূমি সম্পাদক আবু তালেব মুরাদ, সাংবাদিক সিদ্দিকুর রহমান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, যুক্তরাজ্য প্রবাসী উদ্যোক্তা শাহ কায়েস চৌধুরী, রাজনীতিবিদ আহমদ চৌধুরী ও কুহিনুর রহমান, সিলেট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক খালেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স, গাজী বুরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম, কাউসার চৌধুরীর সহধর্মিণী সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়েরা বেগম, কবি নামব্রম শংকর, সিলেট প্রেসক্লাব সদস্য যথাক্রমে আমিরুল ইসলাম চৌধুরী (এহিয়া), আহবাব মোস্তফা খান, এনামুল হক রেনু, দুলাল হোসেন, এম. রহমান ফারুক, শেখ আব্দুল মজিদ, সিন্টু রঞ্জন চন্দ্র, শফিক আহমদ শফি, বিএনপি নেতা আহছানুজ্জামান শহিদ, সৈয়দ আখতার উদ্দিন আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, মদন মোহন কলেজ ছাত্রদলের সহ ধর্ম সম্পাদক সজিব দেব, এমজেএম গ্রুপের সদস্য এম. রাশিদ চৌধুরী, আমিনুর রহমান, সুজন চৌধুরী, নাজমুল ইসলাম, এমদাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, লিভার কিডনি ট্রান্সপ্লান্ট করা সাংবাদিক কাউসার চৌধুরীর চিকিৎসা বিষয়ক গ্রন্থ “দ্বিতীয় জীবনের গল্প” সম্প্রতি ইংল্যান্ডের প্রকাশনা প্রতিষ্ঠান এমজেএম পাবলিশার্স কতৃক প্রকাশিত হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com