• সিলেট, রাত ৪:৪৭, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেটে জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেটে জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

Manual1 Ad Code

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেটে জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে

Manual4 Ad Code

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেন, “একুশের চেতনা আজ বিশ্বব্যাপী ভাষার মর্যাদা রক্ষার প্রতীকে পরিণত হয়েছে। ভাষাবৈচিত্র্য সংরক্ষণ, বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।” তিনি ভাষা শহীদদের মাগফিরাত কামনা করেন এবং দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এই চেতনাকে ধারণ করে দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে আজ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে আরও সুসংহত করতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বাঙালির স্বাধিকার আন্দোলন, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনাকে সুদৃঢ় করেছে এবং স্বাধীনতার পথ প্রশস্ত করেছে।

Manual6 Ad Code

এ সময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, জেলা বিএনপির সহসভাপতি শহিদ আহমদ চেয়ারম্যান, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, এড. সাঈদ আহমদ, উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ও এড. আল আসলাম মুমিন, সম্পাদক এড. মোস্তাক আহমদ, জয়নাল আহমদ রানু ও ডাঃ নাজিম উদ্দীন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদসহ বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সিলেটবাসী উপস্থিত ছিলেন।

একই সঙ্গে যথাযথ মর্যাদায় সিলেট জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর ইউনিট নিজ নিজ এলাকায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com