• সিলেট, বিকাল ৫:১৩, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের প্রথম শহিদ মিনার ‘৮ই’তে শ্রদ্ধাঞ্জলি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
সিলেটের প্রথম শহিদ মিনার ‘৮ই’তে শ্রদ্ধাঞ্জলি

Manual4 Ad Code

সিলেটের প্রথম শহিদ মিনার ‘৮ই’তে শ্রদ্ধাঞ্জলি

Manual3 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটের প্রথম শহিদ মিনার নামে পরিচিত “৮ই”-তে একুশের দুপুরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে পরিবেশ ও ঐতিহ্য নিয়ে কাজ করা দুইটি সংগঠন। বেলা ১২টায় সিলেট-তামাবিল সড়কের পাশে সিলেট সরকারি কলেজে অবস্থিত এই শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখা এবং পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট।

এ সময় উপস্থিত ছিলেন “৮ই” নামে খ‍্যাত এই শহিদ মিনারের অন্যতম প্রতিষ্ঠাতা ও নকশাবিদ হায়দার হোসেন চৌধুরী (মুক্তা), ধরা সিলেট শাখার আহ্বায়ক ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী (বাহার) ও সদস‍্য সচিব আব্দুল করিম কিম, অর্কিড সোসাইটি সিলেটের সাবেক সভানেত্রী শিরিন চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী সুদীপ্ত অর্জুন ও গোলাম সোবহান চৌধুরী, সামাজিক সংগঠক অরুপ শ‍্যাম বাপ্পী ও রেজাউল কিবরিয়া (লিমন), গণমাধ্যমকর্মী রোমেনা বেগম রোজী, যন্ত্রসঙ্গীত শিল্পী মোহাম্মদ স্বপন খান, নাট‍্যকর্মী নাহিদ পারভেজ বাবু, পরিবেশকর্মী সোহাগ তাজুল আমিন, আদিয়ান চৌধুরী, সৌমন্তী অর্জুন, সান্ময় অর্জুন প্রমুখ।

Manual6 Ad Code

সিলেট সরকারি কলেজের সীমানার ভেতরে দুই ফুট উঁচু কালো বেদীর উত্তর প্রান্তে লাল কালো রঙে সিমেন্টের প্রলেপে তৈরি সংখ্যা ‘৮’ ও বাংলা অক্ষর ‘ই’। সাদামাটা এই স্থাপনার নাম ‘৮ই’। এটিই হচ্ছে সিলেটে ভাষা আন্দোলন ও ভাষাশহীদদের স্মরণে নির্মিত প্রথম শহীদ মিনার। ১৯৬৭ সালে ২১ ফেব্রুয়ারি সামনে রেখে সিলেট সরকারি কলেজ ক্যাম্পাসে এটি নির্মাণ করা হয়েছিল।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com