• সিলেট, রাত ৯:৪০, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিসিক প্রশাসক সকাল ৮টায় ফটকে বসে উপস্থিতি পর্যবেক্ষণ, দিলেন ক ঠো র বার্তা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
সিসিক প্রশাসক সকাল ৮টায় ফটকে বসে উপস্থিতি পর্যবেক্ষণ, দিলেন ক ঠো র বার্তা

Manual4 Ad Code

সিসিক প্রশাসক সকাল ৮টায় ফটকে বসে উপস্থিতি পর্যবেক্ষণ, দিলেন ক ঠো র বার্তা

 

অনলাইন ডেস্ক

 

Manual6 Ad Code

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী অফিস শুরুর আগেই সকাল সাড়ে ৮টায় নগরভবনে হাজির হয়ে দপ্তরগুলোর উপস্থিতি পর্যবেক্ষণ করেছেন। অফিসের আনুষ্ঠানিক সময় সকাল ৯টায় হলেও তিনি কর্মকর্তা-কর্মচারীদের আসার সময় ও দপ্তরের উপস্থিতি খুঁটিয়ে দেখেন।

প্রশাসক কাইয়ূম চৌধুরী প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিনকে সঙ্গে নিয়ে নগরভবনের প্রতিটি দপ্তর পরিদর্শন করেন। সকাল সোয়া ৯টার আগে দপ্তরগুলো ফাঁকা দেখতে পেয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সরকারি নির্দেশনা মেনে সকলকে নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে উপস্থিত থাকার কঠোর বার্তা দেন।

Manual2 Ad Code

ওইদিন, বুধবার আনুষ্ঠানিকভাবে সিসিকের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী। প্রথম কার্যদিবসে তিনি নগরভবনের কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। তবে অনেক কর্মকর্তা ও কর্মচারী ১০টার পর অফিসে আসার কারণে পরিস্থিতি সন্তোষজনক ছিল না।

Manual1 Ad Code

বাজার শাখায় ২৬ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাত্র ৬ জন উপস্থিত ছিলেন। রাজস্ব শাখায় ৬৯ জনের মধ্যে উপস্থিতি ছিল মাত্র ৪–৫ জন। প্রশাসক দেরিতে আসার এ পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, রমজান মাসেও সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টার মধ্যে উপস্থিতি নিশ্চিত করতে হবে।

Manual8 Ad Code

কাইয়ূম চৌধুরী আরও বলেন, প্রথম দিন হিসেবে আমরা কঠোর ব্যবস্থা নেইনি, তবে এটি একটি স্পষ্ট বার্তা। আগামীতে অনুপস্থিতির বিষয়টি বিচার-বিশ্লেষণের আওতায় আনা হবে।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com