• সিলেট, রাত ১০:৫৮, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেনা যাবে না মোটরসাইকেল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
সিলেটে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেনা যাবে না মোটরসাইকেল

Manual1 Ad Code

সিলেটে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেনা যাবে না মোটরসাইকেল

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটে ক্রেতার ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া কোনো মোটরসাইকেল বিক্রি না করার নির্দেশ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নতুন ও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিলেট মহানগর এলাকায় যেকোনো মোটরসাইকেল বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতাকে অবশ্যই ক্রেতার বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে হবে। লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মোটরসাইকেলের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে তবেই সেটি ক্রেতার নিকট হস্তান্তর করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন ও লাইসেন্স ছাড়া কোনোভাবেই নতুন মোটরসাইকেল রাস্তায় নামানো বা ক্রেতার হাতে তুলে দেওয়া যাবে না।

এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ক্রেতা এবং বিক্রেতা-উভয়ের বিরুদ্ধেই প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।

Manual8 Ad Code

উল্লেখ্য, সম্প্রতি সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় তিনটি মোটরসাইকেলযোগে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে প্রকাশ্যে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনাটি নিয়ে পুরো নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

মূলত মোটরসাইকেল ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অপরাধীদের শনাক্ত করা সহজ করতেই পুলিশ এই আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com